দেশের বাজারে ব্রাদার টোনার বক্স

২২ আগষ্ট, ২০২৪ ১৫:১৫  

বাংলাদেশের বাজারে নতুন টোনার বক্স সিরিজ এর ৬টি মডেলের মোনো লেজার প্রিন্টার নিয়ে এসেছে ব্রাদার ইন্টারন্যাশনাল এর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্রান্ড পিএলসি। HL-B2100W, HL-B2150D, HL-B2180DW, DCP-B7620DW, DCP-B7640DW এবং MFC-B7810DW মডেল ভেদে প্রিন্টার গুলিতে মাল্টি ফাংশন যেমন প্রিন্ট, কপি, স্ক্যান এবং ফাক্স এর সুবিধা পাওয়া যাবে।

ব্রাদার্স এর বাংলাদেশী পরিবেশক গ্লোবাল ব্রান্ড জানিয়েছে, ছোট-বড় অফিস বা পার্সোনাল কাজে শতভাগ কোয়ালিটি এর সাথে সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করতে সক্ষম একমাত্র এই টোনার বক্স সিরিজ। ব্রাদারের অরিজিনাল এই টোনার ব্যাবহার করে প্রতি পেজ প্রিন্ট এ খরচ হয় মাত্র ৫০ পয়সা। এই প্রিন্টারের বিশেষত্ব হল এটির জেনুইন টোনার বক্স, ব্রাদার ইন্টারন্যাশনাল এই প্রথম TN-B028 সিরিজের জেনুইন টোনার বক্স বাজারে ছাড়লো।

এ নিয়ে গ্লোবাল ব্র্যান্ড (প্রা) লিমিটেডের এক্সিকিউটিভ শাদাদ প্রেনন জানান, TN-B028 সিরিজের এই টোনার বক্স এর বিশেষত্ব হলো অন্যান্য সিরিজের টোনার থেকে এর দাম কয়েক ভাগ কম। আর এই সিরিজের প্রতিটি টোনার দিয়ে ২৬০০ পেজ প্রিন্ট করা সম্ভব। নতুন লঞ্চিং উপলক্ষে গ্লোবাল ব্রান্ড এর পক্ষ থেকে এই প্রিন্টার গুলি দেওয়া হচ্ছে স্পেশাল প্রাইস-এ। প্রিন্টার এর সাথে থাকছে সম্পূর্ণ ১ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি।